Monday, June 3, 2019

আসুন এই ঈদে এতিম ও দুস্থদের পাশে দাঁড়াই --এমপি লিয়াকত হোসেন খোকা


আজকের সংবাদ ডট কমঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনারগাঁ উপজেলাসহ দেশের সব মুসলমানকে ঈদের শুভেচ্ছা
জানিয়েছেন নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
ঈদুল ফিতর উপলক্ষে আজকের সংবাদ ডট কমকে দেওয়া বাণীতে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে সাংসদ লিয়াকত হোসেন খোকা বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর সবার জন্য আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। আমি সোনারগাঁয়ের সব মুসলমানকে জানাই ‘ঈদ মোবারক’। ‘ঈদের দিন ধনী-গরিব সবাই এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদুল ফিতরের আবেদন চিরন্তন।
এমপি খোকা বলেন, ‘ঈদ শান্তি, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির অনুপম শিক্ষা দেয়। সাম্য, মৈত্রী ও মানবতার বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। একটি সুখী, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক জাতি গঠনে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সর্বক্ষেত্রে পবিত্র ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন ঘটাতে হবে। পবিত্র ঈদুল ফিতরের শিক্ষাকে ধারণ করে দরিদ্র, অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান মানুষদের প্রতি আহ্বান জানান।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...