Monday, June 3, 2019

অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান --- ডাঃ আবু জাফর চৌধুরী বিরু


অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান ---
ডাঃ আবু জাফর চৌধুরী বিরু





আজকের সংবাদ  ডঢ কমঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনারগাঁ উপজেলাসহ দেশের সব মুসলমানকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক স্বাধীনতা চিকিৎসক পরিষদ(স্বাচীব) ডাঃ আবু জাফর চৌধুরী বিরু।
ঈদুল ফিতর উপলক্ষে আজকের সংবাদ ডট কমকে দেওয়া বাণীতে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে ডাঃ আবু জাফর চৌধুরী বিরু বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর সবার জন্য আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর।
আমি সোনারগাঁয়ের সব মুসলমানকে জানাই ‘ঈদ মোবারক’। ‘ঈদের দিন ধনী-গরিব সবাই এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদুল ফিতরের আবেদন চিরন্তন।
ডাঃআবু জাফর চৌধুরী বিরু বলেন, ‘ঈদ শান্তি, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির অনুপম শিক্ষা দেয়। সাম্য, মৈত্রী ও মানবতার বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। একটি সুখী, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক জাতি গঠনে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সর্বক্ষেত্রে পবিত্র ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন ঘটাতে হবে।
পবিত্র ঈদুল ফিতরের শিক্ষাকে ধারণ করে দরিদ্র, অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান মানুষদের প্রতি আহ্বান জানান।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...