দুনিয়াতে যাদের কেউ নেই তাদের পাশে এমপি লিয়াকত হোসেন খোকা
আজকের সংবাদ ডেস্কঃ দুনিয়ার সবচেয়ে অসহায় এতিম বাচ্চা গুলো করোনা পরিস্থিতিতে খুঁজে পায়নি যাওয়ার আশ্রয়স্থল। তাদের অসহাত্বে দুঃখ কিছুটা কমাতে তাদের পাশে দাঁড়ালেন সোনারগাঁয়ের মাটি ও মানুষের নেতা নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা।
বুধবার (৬ মে) দুপুরে উপজেলা পিরোজপুর ইউনিয়নের মোজাফফর আলী ফাউন্ডেশনের এতিমখানার একঝাঁক এতিমের দায়িত্ব নেন এমপি লিয়াকত হোসেন খোকা। এসময় তিনি পিরোজপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কবিরের মধ্যমে এতিমখানার প্রধান শিক্ষকের কাছে মাহে রমযান মাস উপযোগী খাবার সামগ্রী পৌঁছে দেন।
এতিমখানার শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন জানান, দীর্ঘদিন যাবত আমাদের এই এতিমখানায় সমাজের বিত্তবানদের সহায়তা ও ফাউন্ডেশনের নিজস্ব অর্থে চললেও বর্তমান পরিস্থিতিতে আমরা এতিম বাচ্চাগুলোকে নিয়ে অসহায় অবস্থায় জীবন যাপন করে আসছিলাম। আজ এমপি খোকা সাহেবের সুদৃষ্টি পরাতে আমরা খুবই খুশি। আল্লাহ উনাকে নেক হায়াত দান করুক। এতিমখানায় মোট ১৭জন এতিম বাচ্চা রয়েছে। এদের কারো বাবা নেই আবার কারো নেই জন্মদায়িনী মা। এদের মাঝে পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের পরামর্শে সাংসদ লিয়াকত হোসেন খোকার উদ্যোগে উপহার সামগ্রী পৌঁছে দিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন বলে জানিয়েছেন পিরোজপুর ইউপি সদস্য মোহাম্মদ আলমগীর কবির।
তিনি আরো জানান, সোনারগাঁওয়ের অভিভাবক জননেতা লিয়াকত হোসেন খোকা এই এতিম শিশুদের সার্বিক সহযোগিতা করে তাদের দায়িত্ব নিবেন। এদের স্বাভাবিক জীবন যাপন করতে যা যা প্রয়োজন তা সাধ্যমত দেখা হবে।
No comments:
Post a Comment